চাঁদপুরে দুই হাজার পরিবারের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে ইফতার সামগ্রী নিয়ে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
চাঁদপুরে দুই হাজার পরিবারের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুরে দুই হাজার পরিবারের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে ইফতার সামগ্রী নিয়ে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদরাসা মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা শেষে এসব খাদ্যসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন জামায়াতের নেতারা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা বিলাল হোসাইন মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।

প্রধান অতিথি বলেন, মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো: শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ মো: বেলায়েত হোসেনের পরিচালনায় শহরের প্রায় দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, জামায়াত নেতা মো: আব্দুস শুক্কুর মস্তান, গোলাম মাওলা, আকরাম হোসেন, মোল্লা হানিফ, মো: ওমর ফারুক, আব্দুল হাই লাভলু, আলমগীর বন্দুকসী, কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় রমজান মাসে তাদের কষ্ট লাঘবে এই খাদ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।