টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামূলক সংগঠন ‘একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে সুবিধাবঞ্চিতদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: আজিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: এরফান উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরপুর প্রেস ক্লাব ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল।
সাংস্কৃতিকের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০০৪ সাল থেকে অসহায় মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে আসছে সংগঠনটি।
বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা মো: মিজানুর রহমান মিজান ও মো: ফরিদ হোসেন মামুন।
এসময় সংগঠনের সহ-সভাপতি মো: নুরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহমান, মো: মিজানুর রহমান শাহিন, সম্মানিত সদস্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: এরশাদ মিয়া, সম্মানিত সদস্য সাবিরুল ইসলাম সেলিম, সম্মানিত সদস্য মো: তারিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের উদ্যোগে এবার ৩শ’ ২০টি কাপড় ও ৩০টি লুঙ্গি বিতরণ করা হয়।



