সভাপতি নিয়োগ নিয়ে আন্দোলন

ইবিতে প্রক্টরিয়াল বডির সাথে অসদাচরণের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের উভয় প্রবেশদ্বারে তালা লাগানো এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে সংঘটিত অসদাচরণের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য আহ্বান করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Location :

Kushtia
ইবিতে প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের ঘটনার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
ইবিতে প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের ঘটনার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মার্কেটিং বিভাগের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে একাডেমিক ভবনের দুই প্রবেশদ্বারে তালা লাগানো এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের বিষয়ে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) তদন্ত কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মীর সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের উভয় প্রবেশদ্বারে তালা লাগানো এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে সংঘটিত অসদাচরণের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য আহ্বান করা হয়েছে।

ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কারো কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো তথ্য-উপাত্ত থাকলে তা আগামী ২৯ আগস্টের মধ্যে লিখিতভাবে জমা দিতে অনুরোধ করা হয়েছে। একইসাথে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ইবির মার্কেটিং বিভাগে সভাপতি নিয়োগকে কেন্দ্র করে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দুই প্রবেশদ্বারে তালা লাগিয়ে বিক্ষোভ করেন বিভাগের শিক্ষার্থীরা। ফলে ভবনটির সব বিভাগের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে শিক্ষার্থীদের অসদাচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মীর সিরাজুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।