ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, প্রধান আসামি দিনাজপুরে গ্রেফতার

শুক্রবার (৫ জুন) রাতে ঘিওরের নিলুয়া মোড় এলাকায় স্বামীকে জিম্মি করে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার |প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সাগরকে (২৮) দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৪ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৪ ও র‍্যাব-১৩-এর যৌথ অভিযানে দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ থানার আনোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাতে ঘিওরের নিলুয়া মোড় এলাকায় স্বামীকে জিম্মি করে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।