নাগেশ্বরীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আটক

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক মিয়াকে আটক করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি/সাবেক বিডিআর) একজন অবসরপ্রাপ্ত সদস্য।

বাবার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার ছোট ছেলে মানিক মিয়া (২৫) জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নিলে মানিক মিয়া ঘর থেকে একটি ধারালো ছুরি এনে তার বাবার ওপর আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক মিয়াকে আটক করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।