সিলেটে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

এ ঘটনায় গুরুতর আহত লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুলকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়।

Location :

Gowainghat
নিহত জামায়াত নেতা মোশাররফ হোসাইন
নিহত জামায়াত নেতা মোশাররফ হোসাইন |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটে ট্রাকচাপায় গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সদস্য (রুকন) ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসাইন (৪০) নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুলকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট-ভোলাগঞ্জ রোডের ধুপাগুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসাইন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার গ্রামের ডাক্তার ময়নুল হোসেনের ছেলে।

এদিকে তার মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, ইব্রাহিম খলিল প্রমুখ।

অপরদিকে ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।