আশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ
আশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ |নয়া দিগন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিদরিদ্র অসহায় এবং প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢাকার আশুলিয়ায় ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের এ চাল বিতরণ করা হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: কামরুজ্জামান জানান, আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিদরিদ্র অসহায় এবং প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এবছর ৩২৮ জন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। তবে এর চাহিদা আরো অনেক বেশি।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন- শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, যুগ্ম-সম্পাদক রুবেল শেখ, ছাত্রদলের ওসমান গনি সাগর, ইউপি সচিব শরিফুল ইসলাম প্রমুখ।