গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদের মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও নজরুল বর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তফা কামাল, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু সাঈদ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস এম মমতাজ উদ্দিন ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সুস্থ দেহে সুস্থ মনের বাস। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অপরিহার্য বিষয়। নতুন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ, নজরুল বর্ষসহ সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে আমি আপনাদের সহযোগিতা চাই।’

পরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।