‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম মীর হোসেন, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো: জুবায়ের আহমেদ, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দিন, চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, ছুপুয়া ছফরিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এ বি এম হাবিবুন নবী প্রমুখ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪টি স্টল বসানো হয়। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।



