কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পরে বিকেল সাড়ে ৩টার দিকে রামপাশাস্থ ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার আকলাব ইন্তেকাল করেছেন
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার আকলাব ইন্তেকাল করেছেন |ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার আকলাব (৭০) ইন্তেকাল করেছেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি পৌরসভার রামপাশা গ্রামের তরফদার বাড়ির বাসিন্দা।

দুপুর আড়াইটার দিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিক্রমের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে রামপাশাস্থ ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় কমলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা আব্দুল মুনিমের বাড়িতে গিয়ে শোক জানান।