ঢাকার দোহারে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার লটাখোলায় জামায়াতের সাংগঠনিক কার্যালয়ে এ অনুষ্ঠানে দোহার উপজেলা জামায়াতের আমির মো: শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম কামাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। আয়নার মধ্যে যেমন নিজের প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি রাষ্ট্র ও সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো অনুরূপভাবে তুলে ধরা সাংবাদিকের কাজ। পবিত্র কালামে পাকের মধ্যে সাংবাদিকদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে স্থানীয় সাংবাদিকরা ভালো ভূমিকা রেখেছে। আমি আশা করি, আগামীতে স্থানীয় নির্বাচনগুলোতেও আপনারা যার যার জায়গা থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করে জাতির কল্যাণে পাশে থাকবেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরে আলম ঝিলু, ঢাকা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মামুনুর রহমান, জামায়াতের রুকন হাফেজ আব্দুল ওয়াহার দোহারী।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দলিলুর রহমান। এ সময় দোহারের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



