মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা পূর্বপাড়া এলাকায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা পূর্বপাড়া এলাকায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে পূর্বের উত্তেজনা থেকে কথা কাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে ধানের শীষের সমর্থক পরশ মেম্বার, স্বপন ও অপু এবং স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর সমর্থক ওহাব দেওয়ান (৭৫), আলামিন (২৭) ও শুভ মাঝি (২৭)-এর নাম জানা গেছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, ‘একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্য পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’