ফেনীর সোনাগাজীতে চারটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পৃথক চারটি ইউনিয়নে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।
উপজেলার চর মজলিশপুর, চর দরবেশ, বগা দানা ও মতিগঞ্জ ইউনিয়নের চারটি সড়কে দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে জনদুর্ভোগ দেখা দেয়। এ অবস্থায় মন্ত্রীর হস্তক্ষেপে সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা ও জেলার নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



