বগুড়া লেখক চক্রের আয়োজনে ২য় বারের মতো দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে কবিতা উৎসবের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি মো: রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কে এম মাহাবুবার রহমান হারেজ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, শিশু সংগঠক ও উপদেষ্ট পলাশ খন্দকার, সাংবাদিক মহসিন আলী রাজু, মোহন আকন্দ ও আব্দুর রহমান টুলু এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল ও সংস্কৃতিজন এইচ আর মিটন।
প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ নতুন কাব্যগ্রন্থ মৌনমুখর ইসলাম রফিক সম্পাদিত ‘নিওর’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
উদ্বোধনী পর্বে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দল অন্যরকম গান পরিবেশন করে।



