নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে। যুবসমাজকে মাদক ও মোবাইলে আসক্ত থেকে বিরত রাখতে ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও খেলা ফিরিয়ে আনতে উপজেলার জয়পুর ইউনিয়নবাসী এ আয়োজন করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজনে নারানদিয়া রেল স্টেশনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়দৌড়ে নড়াইলসহ বিভিন্ন জেলার ১০টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়।
গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে শুক্রবার দুপুর থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সব শ্রেণির মানুষ এ প্রতিযোগিতা দেখতে উপস্থিত হয় নারান্দিয়া রেলস্টেশন এলাকায়। এ সময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেল স্টেশন এলাকায় মানুষের মিলনমেলায় পরিণত হয়। ঘোড়াদৌড় উপলক্ষে রেলস্টেশন এলাকায় দোকানিরা বিভিন্ন খাবার সামগ্রীর পসরা বসিয়েছে।
এদিকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



