মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন সরকার (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার হলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সে পার্শ্ববর্তী টঙ্গীবাড়ী উপজেলার হাট বালিগাঁও গ্রামের মৃত মাখন সরকারের ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার বোরহান-উল-ইসলাম নয়াদিগন্তকে জানান, বিকেল ৫টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া গ্রামের ঢালীবাড়ী তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুমন সরকারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরও জানান।


