দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে সায়েব আলী (২৬) ও শাহার আলী (২৯) নামের দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ২ যুবকের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ২ যুবকের কারাদণ্ড |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে সায়েব আলী (২৬) ও শাহার আলী (২৯) নামের দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্ত সায়েব আলী পৌর এলাকার ডালবাড়ির নজরুল ইসলামের ছেলে এবং শাহার আলী নির্বাহী এলাকার মরহুম জমশেদ আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মাদক সেবন করছিল ওই দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ওই দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।