ভূরুঙ্গামারীতে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

শুক্রবার দুপুরে স্থানীয়রা দুধকুমার নদের চরে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। দুধকুমার নদের পানি কমে যাওয়ায় লাশটি চরের কাদায় আটকা পড়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার
অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার |প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, দুধকুমার নদ দিয়ে ভারত থেকে নেমে আসা ঢলের সাথে লাশটি ভেসে এসেছে।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়রা দুধকুমার নদের চরে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। দুধকুমার নদের পানি কমে যাওয়ায় লাশটি চরের কাদায় আটকা পড়েছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হলে বিকেলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশটি সম্ভবত ভারতীয় নাগরিকের।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় মেলেনি। অজ্ঞাত লাশটির দাফনকাজ সম্পাদনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।