সেনবাগে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘কাজী মফিজের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ এবং নোয়াখালী-২ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয়।

নয়া দিগন্ত অনলাইন
সেনবাগে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
সেনবাগে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ |নয়া দিগন্ত

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমানের সমর্থকরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাজী মফিজুর রহমানের সমর্থিত বিএনপি নেতাকর্মীরা সেনবাগ পৌর শহরের উপজেলা পরিষদ চত্বরের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘কাজী মফিজের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ এবং নোয়াখালী-২ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয়।

পরে বিকেল ৪টা ২০ মিনিটে গণমিছিল বের হয়। যেখানে নারীদের উপস্থিতি লক্ষ করা যায়। গণমিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সেনবাগ পৌর শহরের থানা মোড়ে অবস্থান নেয়। এ সময়ও মিছিলে অংশগ্রহণকারীরা দীর্ঘ সময় ধরে ধানের শীষ প্রতীকের পক্ষে এবং নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।