ঘোড়াঘাটে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস (হায়েস গাড়ি) ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেয়। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশাবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Ghoraghat
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস |নয়া দিগন্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার সোনামুখী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাইক্রোবাসের চালক নাসিম (৩৫) ও যাত্রী আবুল হোসেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস (হায়েস গাড়ি) ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেয়। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশাবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসেরর ভেতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের চালক নাসিমকে মৃত ঘোষণা করেন।

পরে আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাইক্রোবাসের যাত্রী আবুল হোসেন মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দু’জন নিহত এবং আটজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।