মুন্সীগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম ইরাদত মানুকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নেতারা।
মঙ্গলবার (৩১ মার্চ) জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এতে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: হালিম হোসেন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার মো: মফিজুর রহমান নয়নসহ সংশ্লিষ্টরা।
শুভেচ্ছা বিনিময়কালে নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন রেড ক্রিসেন্ট নেতারা।
অন্যদিকে প্রশাসক এ কে এম ইরাদত মানু আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।



