তালায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Tala
তালায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
তালায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত |নয়া দিগন্ত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) মাগরিবের নামাজের পর কুমিরা ইউনিয়নের মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টরের ছেলে। তিনি সাতক্ষীরা থেকে বাসে পাটকেলঘাটায় এসে সেখান থেকে ভ্যানে করে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এসময় ট্রাকটি তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ট্রাকটি জব্দ করে লাশ উদ্ধার করেছে। নিহতের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।