টাঙ্গাইল-৮ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী আহমেদ আযম খান

বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান মোট এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Tangail
অ্যাডভোকেট আহমেদ আযম খান
অ্যাডভোকেট আহমেদ আযম খান |নয়া দিগন্ত

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ হয়। বিকেল থেকে শুরু হয় ভোট গণনা। এরপরে সন্ধ্যার পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান মোট এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পেয়েছেন ৭৬ হাজার ৪৪৮ ভোট। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৩ হাজার ৬২১ ভোট।

টাঙ্গাইল-৮ আসনে মোট ভোটার চার লাখ ১৪ হাজার ৮২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ছয় হাজার ৬২৩ জন, নারী ভোটার দুই লাখ আট হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন।

সখীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী জানিয়েছেন, এ আসনে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এদিকে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রেস ব্রিফিংয়ে তার নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।