পোরশায় আগুনে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা, চারটি কম্বল এবং দুই প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করেন।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান
ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া দুই আদিবাসী পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে এ সহায়তা দেয়া হয়।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার কামারধা গ্রামের আদিবাসী বিটন ও লিটন নামে দুই ভাইয়ের দু’টি আধাপাকা টিনশেড বাড়ি বৈদ্যুতিক শর্টসার্কিটে কারণে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে তারা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলে ইউএনও রাকিবুল ইসলাম তার কার্যালয়ে ডেকে বিটন ও লিটনের স্ত্রীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা, চারটি কম্বল এবং দুই প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু ও নিতপুর খাদ্যগুদামের ওসিএলএসডি রিয়াজুল হক উপস্থিত ছিলেন।