শিবচরে যুবকের লাশ উদ্ধার

নিহত যুবায়ের শিবচর উপজেলা রাজাচর গ্রামের সিদ্দিক চাকলাদারের ছেলে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Shibchar
যুবায়েরের লাশ উদ্ধার
যুবায়েরের লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

মাদারীপুরের শিবচরে ভাড়া বাসা থেকে যুবায়ের চাকলাদার (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) বিকেলে শিবচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুয়াতলা বাহেরচর এলাকার ভাড়াটিয়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবায়ের শিবচর উপজেলা রাজাচর গ্রামের সিদ্দিক চাকলাদারের ছেলে। তিনি গুয়াতলা এলাকায় পরিবারের সদস্যদের সাথে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, যুবায়েরের লাশ ঝুলন্ত অবস্থায় ঘরের লোকজন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্বজনরা জানিয়েছে, জুবায়ের দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।