গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে জেলা শহরের বড় মসজিদ মোড় থেকে এক বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউছুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি ছাত্র নেতা হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল।



