পাবনায় প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী গ্রেফতার

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের সময় প্রান্ত কুমার দাস (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
পাবনায় প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী গ্রেফতার
পাবনায় প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী গ্রেফতার |নয়া দিগন্ত

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের সময় প্রান্ত কুমার দাস (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে।

আটককৃত প্রান্ত কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলা পেয়ে সে মন্দিরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। এ সময় মন্দির কর্তৃপক্ষের লোকজন টের পেয়ে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সে (প্রান্ত) মানসিকভাবে অসুস্থ ছিল। মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাঙচুর শুরু করে। ওই সময়ে ওরাই (মন্দির কর্তৃপক্ষ) তাকে আটকে রেখেছিল, পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।