মুন্সীগঞ্জ সদর উপজেলার জসিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নিহত জসিমের বাড়ির সামনে তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
জসিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
জসিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নিহত জসিমের বাড়ির সামনে তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জসিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো আসামিদের আইনের আওতায় আনা হয়নি। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ছাড়া অভিযোগ রয়েছে, বাদী ও বাদী পক্ষের লোকজনকে আসামিপক্ষ বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন নিহতের চাচা মো: জয়নাল নায়েব, মোস্তফা নায়েব, ফুপু ভানু বেগম ও হাজেরা বেগম, বড় ভাবি শাহনাজ বেগম এবং রিয়া মনি সহ পরিবারের অন্য সদস্যরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নিহতের ফুপাতো বোন রুজিনা ইসলাম বলেন, ‘আমরা জসিম হত্যার সুষ্ঠু বিচার চাই। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নিজ বাড়ির পাশে জসিম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিএনপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে উঠেছে।