কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মৃত্যু

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মরহুম রফিক উদ্দিনের ছেলে সেলিম আহমদ (৩৪) নিজ ঘরের মাটির দেয়াল অপসারনের সময় দেয়াল ধসে মৃত্যু হয়েছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মৃত সেলিম আহমেদ
মৃত সেলিম আহমেদ |নয়া দিগন্ত

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মরহুম রফিক উদ্দিনের ছেলে সেলিম আহমদ (৩৪) নিজ ঘরের মাটির দেয়াল অপসারনের সময় দেয়াল ধসে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে।

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ ঘরের দেয়াল অপসারনের সময় দেয়াল চাপায় গুরুতর আহত হন।

জানা যায়, সকালে নিজ বসত ঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে এক খন্ড বৃহৎ মাটির দেয়াল সেলিমের মাথায় আঁছড়ে পড়ে। আঘাতপ্রাপ্ত সেলিমকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত সেলিম পেশায় একজন কাঠমিস্ত্রী মিস্ত্রি ছিলেন। কিছুদিন ধরে কিডনি এবং লিভার জটিলতায় তিনি পেশায় কাজ করতে পারছিল না। স্থানীয় বাজারে স্বল্প পুঁজিতে ডাব, তরকারি, বিভিন্ন প্রকার ফল ফসল গ্রাম থেকে এনে বিক্রি করে নিজের চিকিৎসা এবং সংসার চালাতেন। জানা যায়, সেলিম বিবাহিত ও ছোট দুটি ছোট সন্তান রয়েছে।

পুলিশ খবর পেয়ে লাশের সুরহতাল করেছে। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, নিজের ঘরের দেয়াল সরানোর সময় দুর্ঘটনাবশত সেলিম আহমদ নামে যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত করা হচ্ছেনা।

উল্লেখ্য, গত কয়েকদিন থেকে রাতে মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় মাটির দেয়াল ও টিলা ধসে পড়ার আশঙ্কা থাকায় জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।