বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

অনুষ্ঠানে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
বক্তব্য রাখছেন ডা: এ জেড এম জাহিদ হোসেন
বক্তব্য রাখছেন ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ। সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করেই দেশকে এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই করবো দান, গড়বো দেশ তাহলেই সবার আগে হবে বাংলাদেশ। এমন একটি রাষ্ট্র গড়তে হবে যেখানে ক্ষুধা, দারিদ্র্য ও দুঃশাসনের স্থান থাকবে না। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে।’

মঙ্গলবার (২৬ মে) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুম এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘জনাব তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াই এবং দেশের উন্নয়নে একসাথে কাজ করি।’

অনুষ্ঠানে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাজিদ উল মাহমুদ, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজসহ অনেকেই উপস্থিত ছিলেন।