রাজধানী ঢাকার সূত্রাপুরে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর সূত্রাপুর এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ওই দিনই রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দুই নম্বর সেক্টরে আগরতলার বাঘমারায় সেক্টর কমান্ডার মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন।
মুক্তিযুদ্ধকালীন তার বয়স ছিল ১৬ বছর। সেই সময় তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা শেষ করে মুক্তিযুদ্ধে অংশ নেন।
মুক্তিযুদ্ধকালীন গেরিলা আক্রমণের সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এ জন্য তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে আছেন।



