গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনা পঁচা ব্লকের ১০৩৬ জন কৃষককে নির্বাচিত করে উপজেলা প্রশাসন।

মেহেদুল হাসান আক্কাস, গোয়ালন্দ (রাজবাড়ী)

Location :

Rajbari
গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা |ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে বহুল কাঙ্ক্ষিত কৃষি কার্ড বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল থেকে সারাদেশের ১০টি জেলার ১১টি উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১১টি উপজেলার মধ্যে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনা পঁচা ব্লকের ১০৩৬ জন কৃষককে নির্বাচিত করে উপজেলা প্রশাসন।

এরমধ্যে ১১৫ জন কৃষাণ-কৃষাণীর হাতে মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্ত্বর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্ড ও বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মনজুর মোর্শেদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হাসান।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, রাজবাড়ী জেলা বিএনপি নেতা নইম আনসারী, অ্যাডভোকেট কামরুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।