গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল নিয়ে কর্মশালা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষে ‘বিএস (কৃষি) প্রোগ্রামে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল নিয়ে কর্মশালা
গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল নিয়ে কর্মশালা |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষে ‘বিএস (কৃষি) প্রোগ্রামে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো: আব্দুল বাছেত মিয়ার তত্ত্বাবধানে কর্মশালাটি আয়োজন করা হয়।

কৃষি অনুষদের ডিন প্রফেসর মো: নাসিমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মো: আব্দুল বাছেত মিয়া।

প্রবন্ধ উপস্থাপনায় ড. শেখ শামীম হাসান বিএস (কৃষি) প্রোগ্রামের শিক্ষাদান পদ্ধতি, গবেষণা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষার্থী সহায়তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের উপর পরিচালিত জরিপের বিভিন্ন সূচক বিশ্লেষণ করেন।

তিনি এসব ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের সম্ভাবনা ও করণীয় দিক তুলে ধরেন।

প্রবন্ধ উপস্থাপনার পর সভাপতির নেতৃত্বে শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় তার শক্তি ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে, যা ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’