লালপুরে স্কুলশিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বিদায়
ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বিদায় |নয়া দিগন্ত

নাটোরের লালপুর উপজেলার নাটোরের লালপুর উপজেলার এক অজপাড়াগাঁয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় অনুষ্ঠান। দীর্ঘদিনের পাঠদানের পর অবসর গ্রহণ করা সহকারী শিক্ষক মো: সিরাজ উদ্দিনকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হলো।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বড় বাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষক সিরাজ উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি এই এলাকার শিক্ষার আলোকবর্তিকা ছিলেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক, প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: বশির উদ্দিন, ৫ নম্বর বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: মুজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কাশেম, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শমজান আলী, লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাজেউল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা মো: মাইনুল ইসলাম ভুট্টু।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পঞ্চম শ্রেণির ছাত্র মো: মুনতাসিন আলী ও চতুর্থ শ্রেণির ছাত্রী মোসা: লামিয়া খাতুন তাদের প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য দেয়। তাদের কণ্ঠে ছিল আবেগ আর কৃতজ্ঞতার ছোঁয়া, যা উপস্থিত সবাইকে আপ্লুত করে তোলে।

বিদায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বাড়ি পৌঁছে দেয়া। স্কুল মাঠ থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক সিরাজ উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছ রোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।