বরিশালের মুলাদী উপজেলায় সোমবার (২৭ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষিদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ মানববন্ধন করে।
মানবন্ধনে বক্তারা বলেন, গত ২১ এপ্রিল দুপুর ১২:৩০ মিনিটে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে (লক্ষ্মীপুর-৬৭৬) যাবার পথে ৪০০ গজের মধ্যে প্রধান শিক্ষক মো: হেল্লাল উদ্দিন ও সহকারী শিক্ষক আশা মনির ওপর দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের ডাক-চিৎকারে ও গুরুতর অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়। পরবরর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থান্তর করা হয়। এক সপ্তাহ অতিবাহিত হলেও প্রকৃত হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে ও মামলা উঠিয়ে নেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ারের কাছে স্মারক লিপি দিয়েছে। তার কাছে জোর দাবি জানিয়েছে প্রকৃত দোষীদের গ্রেফতার, দৃষ্টান্ত শাস্তির ব্যাবস্থা ও স্কুল আশেপাশের শিক্ষকদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যলয়ের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল্লাহ্ মৃধা, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ ও আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ।



