কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

উপজেলার ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান আসাদুজ্জামান।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত |প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সঞ্জয় নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামানের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি রেনাটা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত আসাদুজ্জামান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী খোরশেদ আলম জানান, উপজেলার ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান আসাদুজ্জামান। এতে তিনি ও আরেক আরোহী সঞ্জয় গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই চাপাইনবাবগঞ্জে পাঠানো হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি কেউ তাকে অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।