নীলফামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

Location :

Domar
গ্রেফতার তোফায়েল আহমেদ
গ্রেফতার তোফায়েল আহমেদ |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ডোমার থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলামের নেতৃত্বে বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মরহুম ছওকত আলীর ছেলে।

ডোমার থানার ওসি মো: আরিফুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।