সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হলেন খসরুল আলম

সুনামগঞ্জ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের পদে মো: খসরুল আলম নির্বাচিত হয়েছেন।

Location :

Tahirpur
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হলেন খসরুল আলম
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হলেন খসরুল আলম |নয়া দিগন্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের পদে মো: খসরুল আলম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ সালের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।

মো: খসরুল আলম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য,ও বড়ছড়া আমদানি কারক গ্রুপের সভাপতি (সাবেক) সফল চেয়ারম্যান শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ।

তিনি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে ২০০৮ সাল থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে তার কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে গণ্য রয়েছেন।

নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে মো: খসরুল আলম, এক বিবৃতিতে জানিয়েছেন যে, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে তার দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।