গোপালগঞ্জে শুক্রবার ৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ

‘শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
গোপালগঞ্জে কারফিউ
গোপালগঞ্জে কারফিউ |সংগৃহীত

গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য শিথিল থাকবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।’ বাসস