ডুয়েট ও ইন্দোনেশিয়ার পিপিএনএস-এর এমওইউ স্বাক্ষর

শিক্ষা, গবেষণা ও কমিউনিটি সার্ভিসে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় পলিটেকনিক প্রতিষ্ঠান পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া (পিপিএনএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ডুয়েট ও ইন্দোনেশিয়ার পিপিএনএস-এর এমওইউ স্বাক্ষর
ডুয়েট ও ইন্দোনেশিয়ার পিপিএনএস-এর এমওইউ স্বাক্ষর |নয়া দিগন্ত

শিক্ষা, গবেষণা ও কমিউনিটি সার্ভিসে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় পলিটেকনিক প্রতিষ্ঠান পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া (পিপিএনএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ডুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।

অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়বে।’

তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতির লক্ষে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ডুয়েট প্রতিশ্রুতিবদ্ধ। পিপিএনএস-এর সাথে এই অংশীদারত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।’

ভিসির উপস্থিতিতে ডুয়েটের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব এবং পিপিএনএস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক রাচমাদ ত্রি সেলিজিজিনো, এস টি এম টি।

এ সময় পিপিএনএস-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. আনিস মুসতাগফিরিন, এস টি, এম টি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো: আনওয়ারুল আবেদীনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

এই এমওইউ-এর আওতায় শিক্ষা ও প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও প্রকাশনা, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, শিক্ষক-শিক্ষার্থী অ্যাক্সচেঞ্জ প্রোগ্রাম, ল্যাব ও ওয়ার্কশপ ব্যবহারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।