গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় দিনের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা
গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় দিনের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গফরগাঁও পৌরসভার কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ-আল-মামুন।

পরামর্শ সভায় দ্বিতীয় পর্যায়ের মূল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি এর প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন।

পরামর্শ সভায় বক্তব্য রাখেন গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, পৌর হিসাবরক্ষক মোহাম্মদ পনির মোল্লা, গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান, পাগলা থানার ওসি মো: আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌরবাসীর অংশীজন হিসেবে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক মোফাজ্জল আনসারী ও সাব্বির কামাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে এন এম আব্দুল্লাহ আল-মামুন ধৈর্য্য ধরে সকলের কথা শুনেন এবং তার বক্তব্যে বলেন, প্রথম শ্রেণির গফরগাঁও পৌরসভায় হাজারো সমস্যা রয়েছে যা সমাধানের জন্য পৌর নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

সভা সঞ্চালনা করেন পৌর কর নির্ধারক মো: হাবিবুর রহমান।