কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সকালে রেল লাইনের পাশে একটি পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রেল পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ট্রেন থেকে ফেলে বা হত্যা করার পর লাশ ফেলে দেয়া হতে পারে।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Kaliganj
রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে পরিচয়বিহীন ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করে তার লাশ ফেলে দেয়া হতে পারে বলে অনেকেই সন্দেহ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেল লাইনের পাশে একটি পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রেল পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ট্রেন থেকে ফেলে বা হত্যা করার পর লাশ ফেলে দেয়া হতে পারে।

যশোর রেল পুলিশের এসআই জৌতিশ চন্দ্র বর্মন জানান, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।