বরগুনায় দেড়কেজি গাঁজাসহ নারী কারবারি আটক

তল্লাশি চলাকালীন সময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Patharghata
গাঁজাসহ আটক নারী
গাঁজাসহ আটক নারী |নয়া দিগন্ত

বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম দেড় কেজি গাঁজাসহ সাথী আক্তার রুবি নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সদরের বদরখালী ইউনিয়নের ফুলতলা নতুন আবাসনের ৪৩ নম্বর ঘর থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পরে বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের ফুলতলা নতুন আবাসনের ৪৩ নম্বর ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মাদক নিয়ন্ত্রণ বরগুনা কর্মকর্তা জয়নাল আবেদীন ও তার সঙ্গীয় সদস্যারা। পরে নারী কারবারি সাথী আক্তারের সহযোগী হাসিবকেও আটক করা হয়। এ সময় তল্লাশি চলাকালীন সময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের জয়নাল আবেদীন বলেন, ‘দেড় কেজি গাঁজাসহ আটককৃত দুই মাদক কারবারিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।’