লোহাগড়ায় ইরানের সর্বোচ্চ নেতার গায়েবানা জানাজা

‘মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এ গায়েবানা জানাজার আয়োজন করেছি।’

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
গায়েবানা জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখছেন আয়োজক মো: আমানউল্লাহ
গায়েবানা জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখছেন আয়োজক মো: আমানউল্লাহ |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা পরিচালনা করেন হাফেজ মঈনুল ইসলাম। জয়পুর ইউনিয়নের মরিচপাশা, বাবরা ও নাওরা গ্রামসহ বিভিন্ন গ্রামের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জানাজার আয়োজক শিক্ষক মো: আমানউল্লাহ বলেন, ‘মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এ গায়েবানা জানাজার আয়োজন করেছি। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব।’