বরগুনায় ইয়াবাসহ একজন গ্রেফতার

রোববার (২৯ মার্চ) দুপুরে বরগুনা সদর থানার ঢলুয়া কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Location :

Barguna
ইয়াবাসহ আটক মো: রিয়াজুল ইসলাম
ইয়াবাসহ আটক মো: রিয়াজুল ইসলাম |নয়া দিগন্ত

বরগুনা প্রতিনিধি

বরগুনায় সদর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মো: রিয়াজুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে বরগুনা সদর থানার ঢলুয়া কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিয়াজুল ইসলাম বরগুনা সদর থানার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজি বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে রিয়াজুলের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় একটি মামলা করা হয়েছে। বরগুনা জেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’