নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম বলেছেন, ‘সবার সহযোগিতা পেলে কিশোরগঞ্জ-সৈয়দপুরকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।’
তিনি সোমবার (২ মার্চ) বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, বরেণ্য সাংবাদিক, কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল মুনতাকিম বলেন, ‘বিগত সংসদ সদস্যদের সময় দেখেছি ডিও লেটার বিক্রি হয়েছে। আমি সবাইকে ডিও লেটার ও সিল দিয়ে দিয়েছি। শুধু স্বাক্ষর করবো আমি। আপনাদের সকলের সহযোগিতা চাই, সহযোগিতা পেলে কিশোরগঞ্জ-সৈয়দপুরকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতের আমির মো: আব্দুর রশিদ শাহ্’র সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা শাখার এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির আকতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ মো: শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, সাব্বির আহমেদ প্রমুখ।



