চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেখ আহমেদসহ কয়েকজন সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছাদের সাটারিং (ছাদ ঢালাইয়ের অস্থায়ী কাঠের কাঠামো) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমেদ। পাশের কক্ষে কাজ করা অপর শ্রমিক মো: মহসিন কোনো সাড়া-শব্দ না পেয়ে ওই কক্ষে গিয়ে দেখেন শেখ আহমেদ নিস্তেজ পড়ে আছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু |প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আহমেদ বাবুচি আদর্শ গ্রামের মরহুম মফিজ মিয়ার ছেলে। নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক হোসেন।

স্থানীয় সূত্র জানায়, শেখ আহমেদসহ কয়েকজন সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছাদের সাটারিং (ছাদ ঢালাইয়ের অস্থায়ী কাঠের কাঠামো) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমেদ। পাশের কক্ষে কাজ করা অপর শ্রমিক মো: মহসিন কোনো সাড়া-শব্দ না পেয়ে ওই কক্ষে গিয়ে দেখেন শেখ আহমেদ নিস্তেজ পড়ে আছেন।

পরে দ্রুত বিল্ডিংয়ের মালিক নাজমুল হোসেনসহ কয়েকজন শেখ আহমেদকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।’