শেরপুর জেলায় আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৩ হাজার ৮৮৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অষ্টমীতলাস্থ আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এ তথ্য জানানো হয়।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার।
শেরপুরে আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো: আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে আনসার ও ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস



