মিরসরাইয়ে পাহাড় কাটায় জরিমানা, ট্রাক জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কেটে নেয়ার সময় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি ট্রাক জব্দ ও জরিমানা করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কেটে নেয়ার সময় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি ট্রাক জব্দ ও জরিমানা করা হয়।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্ব পাশে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় দু’টি ট্রাক জব্দ ও একটি এক্সেভেটর বিকল করা হয়। এছাড়া মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কেটে পরিবহন করায় দু’টি ট্রাক জব্দ ও একটি এক্সেভেটর বিকল করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’