জামায়াত সংসদে শক্তিশালী ভূমিকা পালন করবে : আব্দুল হালিম

রোববার (৩ মে) সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল হালিম
বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল হালিম |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘জামায়াত দেশের স্বার্থে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করবে।’

রোববার (৩ মে) সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘সংসদে প্রথম অধিবেশনের শেষ দিন সংসদে বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের বক্তব্যে দেশের জনগণ বার্তা পেয়েছেন। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত ১১ দলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘জামায়াত জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নিবে ও বাস্তবায়ন করবে।’

দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।